মেয়ে বন্ধুকে
বলা কিছুই হয়না আর তোকে
যেসব কথা লিখি আমি লুকনো ডাইরিতে
তোর যা বলার সেসব কিছু বল
রাস্তা পেরো, আর একটু দূর চল
আকাশছোঁয়া ঐযে ব্যানারটাতে
সুন্দরী মেয়ে কিসব কিনতে ডাকে
ওখানে একটা ঝুপড়ি দোকান আছে
খুব ভালো চা তুই পাবি ওর কাছে
চলনা একটু ওখানে বসি গিয়ে
সাধ্যমাপা স্বাধের ভাঁড় নিয়ে...
এসব শুধু ডাইরিতে থাকে লেখা
তোর সঙ্গে কবেই বা হয় দেখা
তোর এস.এম.এস. পেলাম এখন তাই
রাত্রি জেগে ডাইরি লিখে যাই।।
No comments:
Post a Comment